৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার পল্টনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এম,এ, হালিম জুয়েল ও জাসাসের নেতাকর্মীদের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে ঢাকার পল্টনে আয়োজিত সমাবেশে অংশ নিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের নেতৃত্বে এই সমাবেশে যোগ দেন তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীন এবং সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি মোহাম্মদ হানিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ড জাসাসের সভাপতি নাজিমুদ্দিন খোকা এবং ১নং ওয়ার্ড জাসাসের সিনিয়র সহ-সভাপতি জুবেদ আহমেদ রুবেলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।