

সিদ্ধিরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং গাজী ইসমাইল হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকীতে সকল প্রতিষ্ঠাতা সদস্যের মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং স্থানীয় ব্যক্তিত্ব গাজী ইসমাইল হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকীতে সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং কামার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী ইসমত আরা সেতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল হাই রাজু,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা পারভীন ফেরদৌসী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এম এ মতিন। এ সময় রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির শান্তি, সমৃদ্ধি এবং মরহুম গাজী ইসমাইল সহ মৃত্যুর সকল সদস্যর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেকমত আলী উচ্চ বিদ্যালয় শিক্ষক মাওলানা জসিম উদ্দিন।
আপনার মতামত লিখুন :