নারায়নগঞ্জে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদল নেতা রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ২:২৮ অপরাহ্ন / ০
নারায়নগঞ্জে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদল নেতা রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ

নারায়নগঞ্জে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদল নেতা রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় এ কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি চিটাগাং রোড এলাকা থেকে বের হয়। মিছিলটি মহাসড়কের ওই এলাকা প্রদক্ষিণ করে ডাচ-বাংলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা এ কর্মসূচির বিরোধিতা করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে‌ আয়োজিত এ কর্মসূচিতে নারায়ণগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
বিক্ষোভ মিছিলটি ডাচ-বাংলা এলাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Share this news as a Photo Card

10 November 2026

নারায়নগঞ্জে আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদল নেতা রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে বিক্ষোভ

www.news71tvhd.com