বরুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে চারজনসহ গ্রেপ্তার ৫


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৯:৪১ অপরাহ্ন / ০
বরুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে চারজনসহ গ্রেপ্তার ৫

বরুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে চারজনসহ গ্রেপ্তার ৫

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজন এবং চুরির মামলায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামের আব্দুল মতিনের ছেলে আবু ইউসুফ (৪৬), ভবানীপুর ইউনিয়নের পোমতলা মজুমদার বাড়ির আব্দুর রশিদ মজুমদারের ছেলে মাছুম মজুমদার (৪১), খোশবাস দক্ষিণ ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত হারুনের ছেলে সোলেমান (৪৫) এবং শাকপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৫০)।

এ ছাড়া চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন বরুড়া পৌর এলাকার কাদবা দেওড়া গ্রামের মো. শফি উল্লাহর ছেলে মো. ইব্রাহিম খলিল (৩২)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

10 November 2026

বরুড়ায় সন্ত্রাসবিরোধী আইনে চারজনসহ গ্রেপ্তার ৫

www.news71tvhd.com