নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন / ০
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধআহবায়কঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচি এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিক দলের আহবায়ক টিএইচ তোফার নেতৃত্বে নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় গিয়ে শেষ করে। পরে সেখানে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহবায়ক টি এইচ তোফার নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম  আসলাম,  সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি এইচ তোফা, সদস্য সচিব শরিফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রূপক,সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক রবিন হোসেন ও হাবিবুর রহমান হাবিব, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।

এছাড়াও শ্রমিক দল নেতা মোহাম্মদ আলী, বাদশা মিয়া, সবুজ, রাজিবুল হক, ওবায়দুল ও সোহাগ,ফাতেমা মন্নান, জবাব অাক্তার সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

11 November 2026

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের বিক্ষোভ ও অবস্থান

www.news71tvhd.com