সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা স্থাপন; প্রশংসায় ভাসছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাইলো শাখা নেতৃবৃন্দ


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা স্থাপন; প্রশংসায় ভাসছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাইলো শাখা নেতৃবৃন্দ

সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা স্থাপন; প্রশংসায় ভাসছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাইলো শাখা নেতৃবৃন্দ।

​নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাইলো শাখার নেতৃবৃন্দ।
​সমিতির এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে এলাকায় চুরি, ছিনতাই এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য কমতে শুরু করেছে। অপরাধীরা এখন আতঙ্কে রয়েছে বলেও মনে করছেন তারা।

​সিসিটিভি ক্যামেরা স্থাপন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজল করিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা।

​বক্তব্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আমাদের মালিকপক্ষের পাশাপাশি সাধারণ এলাকাবাসীও সুফল পাচ্ছেন। সমাজের জন্য এমন একটি ভালো ও ইতিবাচক কাজ করতে পেরে আমাদের সকল নেতৃবৃন্দের মাঝে আনন্দ ও তৃপ্তি বিরাজ করছে।

ভবিষ্যতেও এলাকার নিরাপত্তায় এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

13 November 2026

সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা স্থাপন; প্রশংসায় ভাসছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাইলো শাখা নেতৃবৃন্দ

www.news71tvhd.com