সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে ‘চাইনিজ বার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে ‘চাইনিজ বার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।

সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে ‘চাইনিজ বার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।

​নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে“মাদককে না বলুন, খেলাধুলাকে ভালোবেসে সুস্থ সমাজ গড়ে তুলুন”এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শুরু হয়েছে আকর্ষণীয় ‘চাইনিজ বার টুর্নামেন্ট’।

এলাকার যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করে তোলার এক মহৎ উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
​ নাসিক ১ নম্বর ওয়ার্ড সি.আই খোলা বন্ধু মহলের উদ্যোগে এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিন হোসেনের সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জামাল আকনের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজন হয়েছে।

নাসিক ১নং ওয়ার্ডের ​সি.আই.খোলা মুক্তি নগর সংলগ্ন বালুর মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় যুবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্থানীয় বিভিন্ন এলাকার মোট ৩২টি দল অংশগ্রহণ করে।
​জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতা মোহাম্মদ জনি ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সহ-সভাপতি জামাল আকন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জনি।

উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন আয়োজক কমিটির মধ্যে রয়েছেন আরফিন, রফিক, ফরহাদ ও মিরাজ। অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতা করেন মোহাম্মদ রবিন হোসেন।
​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন, “আজকের যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে খেলার মাঠের কোনো বিকল্প নেই। মাদকমুক্ত একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে যুবকদের খেলাধুলায় ব্যস্ত রাখতে আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
​উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো ঘিরে স্থানীয় তরুণদের মাঝে দারুণ উন্মাদনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

17 November 2026

সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত যুবসমাজ গড়ার লক্ষ্যে ‘চাইনিজ বার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।

www.news71tvhd.com