নারায়ণগঞ্জে শিবু মার্কেট পোশাক শ্রমিকদের বিক্ষোভ -অবরোধ


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জে শিবু মার্কেট পোশাক শ্রমিকদের বিক্ষোভ -অবরোধ

নারায়ণগঞ্জে শিবু মার্কেট পোশাক শ্রমিকদের বিক্ষোভ -অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

আজ (সোমবার, ২ নেভেম্বর) দুপুর থেকে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় যান চলাচল বন্ধ হয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

শ্রমিকদের অবরোধের কারণে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। এতে অনেক যাত্রী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। একইসঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে আছেন বলেও জানান।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

Share this news as a Photo Card

02 November 2026

নারায়ণগঞ্জে শিবু মার্কেট পোশাক শ্রমিকদের বিক্ষোভ -অবরোধ

www.news71tvhd.com