কুমিল্লা দাউদকান্দিতে ৫১০০ পিস নকল ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আটক ২


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন / ০
কুমিল্লা দাউদকান্দিতে ৫১০০ পিস নকল ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লা দাউদকান্দিতে ৫১০০ পিস নকল ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আটক ২

বিশেষ প্রতিনিধি কুমিল্লাঃ কুমিল্লার দাউদকান্দিতে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও পরিমাপের যন্ত্রসহ দুইজনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

 

রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন তালতলী গ্রামের আব্দুর রহিমের গাড়ির গ্যারেজে অভিযান চালানো হয়। দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদ (৩৩) ও মো. আব্দুর রহিম (৩৭) নামে দুইজনকে আটক করা হয়। আটক রাশেদ দাউদকান্দি উত্তর ইউনিয়নের গোলাপেরচর ফরাজী বাড়ির মো. মতিন ফরাজীর ছেলে। অপর আটক আব্দুর রহিম দাউদকান্দির ঢাকারগাঁও মোল্লা বাড়ির মো. আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং ইয়াবা ও গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি মেশিন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card

01 November 2026

কুমিল্লা দাউদকান্দিতে ৫১০০ পিস নকল ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আটক ২

www.news71tvhd.com