পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে,সে লক্ষ্যে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম।


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৬, ৫:১১ অপরাহ্ন / ০
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে,সে লক্ষ্যে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম।

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে,সে লক্ষ্যে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, সে লক্ষ্যে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল।
​কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলামের নেতৃত্বে মহানগর আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে থাকেন।
শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে, তবে দাবির সুযোগ নিয়ে কোনো মহল যাতে পোশাক শিল্প খাত এবং নারায়ণগঞ্জের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা মাঠে সতর্ক রয়েছেন।
​নারায়ণগঞ্জের শান্ত পরিবেশ বজায় রাখতে এবং দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পোশাক শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দল এই ধরনের সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

Share this news as a Photo Card

02 November 2026

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে,সে লক্ষ্যে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম।

www.news71tvhd.com