সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়ার মাধ্যমে ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ১১:৫১ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়ার মাধ্যমে ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়ার মাধ্যমে ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

​ নারায়ণগঞ্জ প্রতিনিধি:উৎসবমুখর ও সুন্দর পরিবেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়ার মাধ্যমে যাত্রা শুরু করল নতুন খাবারের প্রতিষ্ঠান ‘স্বাদের সাম্রাজ্য ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।
​অনুষ্ঠানে মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং ইব্রাহিম হাসান রাসুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিওকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক এনামুল হক। ​

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক তহিদুল ইসলাম অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান,অতিরিক্ত নির্বাহী পরিচালক তাহামিনা আক্তার,মুজাফফর টাওয়ার ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাকসুদুল হক রাসেল,মুজাফফর টাওয়ারের পরিচালক মোঃ মাহমুদুল হক পুণ্য ।

মিলাদ শেষে রেস্টুরেন্টটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন কলাবাগ শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি শাহাদাত হোসাইন। এ সময় ​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাদের সাম্রাজ্যের পরিচালক জসিম আহমেদ জাফর, পরিচালক মাহফুজ আহমেদ জনি এবং পরিচালক ফারুক মুন্সি অতিথিদের স্বাগত জানান।

​এছাড়াও উদ্বোধনী এই ক্ষণে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। নতুন এই ক্যাফে ও রেস্টুরেন্টটি এলাকার ভোজনরসিকদের মানসম্মত খাবার ও সেবা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Share this news as a Photo Card

05 November 2026

সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়ার মাধ্যমে ‘স্বাদের সাম্রাজ্য’ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

www.news71tvhd.com