

চট্টগ্রাম হালিশহরে ১১ বছরের শিশু ধর্ষণ, ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত জাকির হোসেন প্রকাশ বাচা মিয়া এসআরবি’র হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি চট্টগ্রামঃ চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ১১ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার মূল অভিযুক্ত এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, হালিশহর থানার মামলা নং-০৩, তারিখ ০৪ নভেম্বর ২০২৬ খ্রি., ধারা-৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. জাকির হোসেন প্রকাশ বাচা মিয়া হালিশহর থানা এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে গত ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ২১:৪০ ঘটিকায় এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক এজাহারনামীয় ১নং আসামি মো. জাকির হোসেন প্রকাশ বাচা মিয়া (৪৮), পিতা- আব্দুল রাজ্জাক, সাং- সুন্দরীপাড়া, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম মহানগরীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :