সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধের মামলায় পুলিশের অভিযানে, গ্রেপ্তার ১০


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ১১:২১ অপরাহ্ন / ০
সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধের মামলায় পুলিশের অভিযানে, গ্রেপ্তার ১০

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধের মামলায় পুলিশের অভিযানে, গ্রেপ্তার ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে বলৎকার ও পায়ুপথে ধর্ষণ মামলার এক আসামি, মাদক কারবারিসহ বিভিন্ন মামলার মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বলৎকার ও পায়ুপথে ধর্ষণ মামলার আসামি মনির ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার মুসলিমপাড়ার মোঃ রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার ক্রাফট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাসায় বসবাস করতেন।

এ ছাড়া সামারি ট্রায়াল মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোঃ শাহনে ওয়াজ ভূঁইয়া (৪০), মোঃ রাসেল (২৬), মোঃ নাজমুল হাসান (২৭), মোঃ নাজমুল হোসেন (২৩), মোঃ জাফর ইকবাল (২০) ও মোঃ রনি (৩০)। অন্যদিকে জিআর সাজা ওয়ারেন্ট এবং সিআর ওয়ারেন্টের পৃথক মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মোঃ রুবেল ও ফয়সাল আহম্মেদ একান্ত।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইসরাফিল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Share this news as a Photo Card

06 November 2026

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধের মামলায় পুলিশের অভিযানে, গ্রেপ্তার ১০

www.news71tvhd.com